মূল কনটেন্টে যান

ফ্রি ATS CV চেকার

কোম্পানির ATS সফটওয়্যার আপনার CV পড়তে পারছে তো?

চাকরির আবেদনে যে CV পাঠান, সেটাই দিন। কয়েক সেকেন্ডে দেখবেন সফটওয়্যার কোন লেখা পড়তে পারছে, কোনটা বাদ দিচ্ছে, আর কী ঠিক করতে হবে।

আপনার CV মেশিন ঠিকমতো পড়তে পারে কি না, এখনই দেখে নিন

একটা PDF বা Word ফাইল বেছে নিন। ATS রিডেবিলিটি স্কোর আর সব সমস্যার তালিকা পাবেন — সম্পূর্ণ ফ্রিতে।

  • সম্পূর্ণ ফ্রি
  • সাইন আপ লাগে না
  • CV থাকে আপনার ডিভাইসেই
নমুনা রিপোর্ট

নমুনা রিপোর্ট: কয়েক সেকেন্ডেই যা যা পাবেন

এটা শুধু একটা নমুনা। আপনার রিপোর্ট হবে আপনার নিজের CV দেখে।

যেভাবে কাজ করে

  1. আপনার CV বেছে নিন

    চাকরির আবেদনে যে PDF বা Word ফাইল পাঠান, সেটাই দিন। চেকটা আপনার ব্রাউজারেই হয় — ফাইল আমাদের কাছে আসে না।

  2. দেখুন সফটওয়্যার কী পড়তে পারে

    আপনার ফাইল থেকে লেখাটা বের করে আনি, আর দেখাই সফটওয়্যারের চোখে কোন অংশ বাদ পড়ে যেতে পারে।

  3. কী ঠিক করবেন, জেনে নিন

    যত সমস্যা পাওয়া গেছে সব দেখবেন, সবচেয়ে জরুরিটা আগে — আর প্রতিটার সাথে থাকবে কীভাবে ঠিক করবেন।

আমাদের ATS চেকার যা যা দেখে

  • যোগাযোগের তথ্য

    ফোন, ইমেইল আর ঠিকানা মূল লেখায় আছে কি না — যাতে সফটওয়্যার খুঁজে পায়।

  • সেকশনের কাঠামো

    Experience, Education-এর মতো চেনা শিরোনাম, যাতে প্রতিটা তথ্য ঠিক ঘরে বসে।

  • CV কতটা লম্বা

    খুব ছোটও না, খুব বড়ও না — দরকারি কথাগুলো যেন চাপা না পড়ে।

  • বুলেটের শুরুতে অ্যাকশন ভার্ব

    প্রতিটা বুলেট শুরু হোক আপনি কী করেছেন তা দিয়ে — যেমন Led, Built, Reduced।

  • বুলেটে সংখ্যা দিয়ে কাজের ফল

    সংখ্যা থাকলে আপনার কাজের ফল এক নজরেই বোঝা যায়।

  • বুলেট পয়েন্টে সাজানো, সহজে পড়ার মতো লেখা

    লম্বা অনুচ্ছেদের বদলে আলাদা আলাদা লাইন, যাতে চোখ বুলিয়েই পড়া যায়।

  • এক কলামের লেআউট আর ঠিক ক্রমে পড়া

    এক কলামে লেখা, যাতে আপনি যে ক্রমে লিখেছেন, মেশিনও সেই ক্রমে পড়ে।

  • CV শক্তিশালী করার পরামর্শ

    আপনার নিজের বুলেট আর অবজেক্টিভ ধরে ধরে: কোথাও নতুন করে লেখার উপায়, কোথাও একটা প্রশ্ন। এতে স্কোর বদলায় না।

ATS-উপযোগী CV আসলে কী?

ATS-উপযোগী CV হলো এমন CV, যেটা থেকে ATS সফটওয়্যার কিছু না হারিয়ে পুরো লেখাটা বের করে আনতে পারে। এর মানে: ছবি নয়, সিলেক্ট করা যায় এমন আসল লেখা; Experience, Education-এর মতো চেনা শিরোনাম; ফোন আর ইমেইল মূল লেখায়, হেডার বা ফুটারে নয়; আর এক কলামের লেআউট, যাতে আপনি যে ক্রমে লিখেছেন, মেশিনও সেই ক্রমে পড়ে।

ATS চেকার নিয়ে সাধারণ প্রশ্ন

· স্কোর যেভাবে হিসাব হয়

Applicant Tracking System হলো এমন সফটওয়্যার, যা দিয়ে নিয়োগকর্তারা আবেদন নেন আর খুঁজে দেখেন। কেউ আপনার CV পড়ার আগে সিস্টেমকে ফাইল থেকে লেখাটা বের করে আনতে হয় — আর কলাম, টেবিল বা টেক্সট বক্স দিয়ে বানানো লেআউটে এই সময় লেখার কিছু অংশ হারিয়ে যেতে পারে। আপনার CV এই ধাপটা ঠিকঠাক পার হয় কি না, এই পেজ সেটাই যাচাই করে।

আপনি নিয়োগকর্তাদের এমনিতেই যে PDF বা Word ফাইল পাঠান, সেটা দিন। চেকটা চালাতে এটা আপনার ব্রাউজারেই পড়া হয়, কখনো আপলোড হয় না। ATS সফটওয়্যার যেভাবে লেখা বের করে, আমরাও ঠিক সেভাবে বের করি। তারপর দেখাই: আপনার ATS রিডেবিলিটি স্কোর, যত ফরম্যাটিং সমস্যা পেয়েছি সব (সবচেয়ে জরুরিটা আগে), কোন চেকগুলোতে ইতিমধ্যে পাস করেছেন, আর আপনার ফাইল থেকে মেশিন ঠিক কী লেখা পেয়েছে।

চেকটা ফ্রি, আর তার জন্য অ্যাকাউন্ট লাগে না। পুরোটাই চলে আপনার ব্রাউজারে, তাই এর জন্য আপলোড করার কিছু নেই, আর টাকা নেওয়ারও কিছু নেই। এরপর CV-টা এডিটরে খোলা একটা আলাদা ধাপ — সেটা আপনি চাইলে তবেই হবে, আর তার জন্য অ্যাকাউন্ট লাগে।

হ্যাঁ — একটা ATS রিডেবিলিটি স্কোর: ATS সফটওয়্যার আপনার ফাইল কতটা পরিষ্কারভাবে পড়তে পারে, শতাংশে, সাথে ওই সংখ্যার পেছনের প্রতিটা সমস্যা। এটা কোনো নিয়োগকর্তার দেওয়া র‍্যাঙ্কিং নয়। কোনো Applicant Tracking System-ই এমন 0–100 স্কোর প্রকাশ করে না যেটা সব জায়গায় খাটে — যেমন Greenhouse বলছে, তারা প্রার্থীকে রেটিং দিতে কখনো AI ব্যবহার করে না — তাই আমাদের স্কোর মাপে সেই জিনিসটা, যা সব সিস্টেমের সবার আগে দরকার: পড়া যায় এমন লেখা। স্কোর হয় শুধু সেই চেকগুলোর ভিত্তিতে, যেগুলো আপনার ফাইলে আসলেই চালাতে পেরেছি।

85% বা তার বেশি: মেশিন আপনার CV ঠিকঠাক পড়তে পারে। 60% থেকে 84%: বেশিরভাগই পড়ে, তবে কিছু লেখা ঝুঁকিতে আছে। 60%-এর নিচে: মেশিন আসল লেখা হারাচ্ছে, তাই তালিকার উপরের দিকের সমাধানগুলোই সবচেয়ে জরুরি। স্কোরে শুধু সেই চেকগুলো গোনা হয়, যেগুলো আপনার ফাইলে চালানো গেছে — যেগুলো যায়নি, সেগুলো আলাদা করে দেখানো হয়, কখনো আপনার বিপক্ষে গোনা হয় না।

হ্যাঁ। চেকের পরপরই রিপোর্টে "মেশিন যা পড়ে" খুললে দেখবেন পার্সার আপনার ফাইল থেকে কোন লেখা পেয়েছে, কোন লাইনগুলো বাদ পড়েছে (যেমন হেডার আর ফুটার), আর কোনো পৃষ্ঠা ফাঁকা পেয়েছে কি না। হারিয়ে যাওয়া ফোন নম্বর বা এলোমেলো হয়ে যাওয়া কোনো সেকশন ধরার এটাই সবচেয়ে দ্রুত উপায়।

হ্যাঁ। ইউনিকোডে টাইপ করা বাংলা পড়তে পারে, আর সফটওয়্যার আপনার বাংলা একেবারেই পড়তে না পারলে সেটাও জানিয়ে দেয়। এমনটা হয় দুইভাবে। এক, লেখাটা বিজয়-ধরনের পুরনো ফন্টে টাইপ করা — তখন লেখাটা ইউনিকোড বাংলায় কনভার্ট করুন, অথবা অভ্র (Avro) বা ফোনের বাংলা কীবোর্ডে নতুন করে টাইপ করুন। দুই, PDF থেকে অক্ষরগুলো উল্টাপাল্টা ক্রমে বের হয় — তখন ফলাফলেই বলা থাকে কী চেষ্টা করবেন, আর ফাইলটা নিজে কীভাবে যাচাই করবেন।

হ্যাঁ। ফাইলটা PDF বা Word হলে অন্য যেকোনো CV-র মতোই দিন; ফলাফলে দেখবেন সফটওয়্যার এটা থেকে ঠিক কী পড়তে পারে। চেকটা আপনার ব্রাউজারে শুধু ওই ফাইলটাই পড়ে, আর আপনার Bdjobs প্রোফাইলে কিছুই বদলায় না।

না, আর সেটা স্পষ্ট করেই জানিয়ে দেয়। স্ক্যান বা ছবিতে থাকে শুধু পৃষ্ঠার ছবি, ভেতরে সফটওয়্যারের পড়ার মতো কোনো লেখা থাকে না, তাই ফলাফলে স্কোরের বদলে সেটাই বুঝিয়ে বলা হয়। CV-টা যদি এখনো Word বা Google Docs-এ থাকে, সেখান থেকে PDF হিসেবে সেভ করে সেই ফাইলটা চেক করুন; হাতে শুধু কাগজের কপি থাকলে আগে নতুন করে টাইপ করে নিন।

এই পেজে নয়। মেলাতে হলে একটা জব ডেসক্রিপশন লাগবেই, সেটা ছাড়া কোনো CV-কে র‍্যাঙ্ক করা সম্ভব না। CV-টা একটা PromptCV অ্যাকাউন্টে যোগ করুন, তারপর জব সার্কুলার পেস্ট করলে তার সাথে কিওয়ার্ডের মিল দেখতে পাবেন — CV বানানো আর এডিট করা ফ্রিই থাকে, আর চাকরির সাথে পুরো মিল যাচাই করতে লাগে 5 AI ক্রেডিট।

শুরু করুন "ঠিক করতে হবে" তালিকার একদম উপর থেকে — তালিকাটা সবচেয়ে গুরুতর সমস্যা আগে রেখে সাজানো, আর প্রতিটা সমস্যার সাথেই থাকে কী করতে হবে তার নির্দেশনা। আপনার CV যেখানেই বানিয়ে থাকুন না কেন, সেখানেই ঠিক করুন, অথবা এখানে ইমপোর্ট করে এডিটরে ঠিক করুন — ইমপোর্ট করলে ফাইলটা আমাদের কাছে পাঠানো হয়, যাতে এডিটর সেটা পড়তে পারে। আমাদের সব টেমপ্লেটই আসল, সিলেক্ট করা যায় এমন টেক্সট ব্যবহার করে।

ওটা আলাদা একটা ধাপ, আর আপনি চাইলে তবেই হয়। ইমপোর্ট করলে আপনার CV ফাইলটা আমাদের কাছে পাঠানো হয়, যাতে এডিটর সেটা পড়তে পারে — চেকটা কিন্তু আপনার ব্রাউজারেই হয়েছিল — আর এডিট করা যায় এমন একটা কপি তৈরি হয়, যেখানে সবকিছু আগে থেকেই বসানো থাকে, তাই নতুন করে টাইপ করতে হয় না। এই অংশের জন্য অ্যাকাউন্ট লাগে, আর এতে 5টি AI ক্রেডিট খরচ হয় — প্রতিটা অ্যাকাউন্ট প্রতি মাসে ফ্রি AI ক্রেডিট পায়।

ATS নিয়ে এখানকার উত্তরগুলোর ভিত্তি: Greenhouse · Enhancv (n=25) · Hidden Workers (HBS & Accenture, 2021)

আপনার CV কি ATS পার হবে? এখনই দেখে নিন

আপনার এখনকার CV-টা দিন, আর দেখুন সফটওয়্যার কোথায় আটকে যাচ্ছে — সম্পূর্ণ ফ্রিতে।