মূল কনটেন্টে যান

আপনার CV আমরা বানিয়ে দিব

আপনার তথ্য পাঠান। একজন প্রফেশনাল CV রাইটার আমাদের প্ল্যাটফর্মে আপনার CV বানিয়ে দেবেন। পে করার আগেই আপনি সেটা দেখতে পাবেন।

৳149

উদ্বোধনী দাম — স্লট শেষ হলে ৳299

এখন কোনো টাকা লাগবে না। CV দেখার পরেই শুধু পে করবেন।

আমার CV বানিয়ে দিন

CV লেখার সার্ভিস, এক নজরে

PromptCV.app-এর CV লেখার সার্ভিস বাংলাদেশের সেই চাকরিপ্রার্থীদের জন্য, যাঁরা নিজের CV অন্য কাউকে দিয়ে লেখাতে চান। আপনার তথ্য বা পুরনো CV পাঠান — একজন প্রফেশনাল CV রাইটার আমাদের প্ল্যাটফর্মে সাধারণত 24 ঘণ্টার মধ্যে আপনার CV বানিয়ে দেবেন। আগে দেখবেন, তারপর bKash বা Nagad-এ ৳149 পে করবেন, আর CV থাকবে আপনার নিজের অ্যাকাউন্টে।

যেভাবে কাজ করে

  1. 1

    আপনার তথ্য দিন

    নিচের ছোট ফর্মটি পূরণ করুন, চাইলে পুরনো CV-ও যুক্ত করতে পারেন। 2 মিনিটের মতো লাগবে।

  2. 2

    আমরা বানাই

    একজন প্রফেশনাল CV রাইটার আমাদের প্ল্যাটফর্মে আপনার CV লিখে সাজিয়ে দেবেন। সাধারণত 24 ঘণ্টার মধ্যে।

  3. 3

    আগে আপনি দেখবেন

    আমরা আপনাকে CV-র প্রিভিউ পাঠাব। পছন্দ হলে ৳149 পে করবেন — CV আপনার।

আপনি যা পাবেন

  • প্রফেশনাল CV রাইটারের বানানো আপনার সম্পূর্ণ CV
  • আপনার CV + 3 বার ডাউনলোড — ছোট ভুল ঠিক করার জন্য
  • নিজের একটি অ্যাকাউন্ট — AI দিয়ে যেকোনো সময় এডিট করতে পারবেন
  • পরিষ্কার, ATS-নিরাপদ ফরম্যাট
তৈরি CV দেখতে কেমন হয়, দেখে নিন

আপনার তথ্য দিন

3 ধাপের মধ্যে 1 নম্বর

যোগাযোগের তথ্য
আপনার CV নিয়ে আমরা এই নম্বরে WhatsApp বা Messenger-এ মেসেজ দিব।
এই ইমেইলেই আপনার অ্যাকাউন্ট আর তৈরি CV পাবেন।

ফর্মে সমস্যা হচ্ছে?

বরং Messenger বা WhatsApp-এ মেসেজ করুন — বাকিটা আমরা দেখছি। দাম আর নিয়ম একই।

কারা বানান

PromptCV.app একটি বাংলাদেশি CV বিল্ডার। প্রফেশনাল CV রাইটাররা এই CV-গুলো আমাদের প্ল্যাটফর্মেই বানান — এখানেই আপনিও নিজের অ্যাকাউন্ট পাবেন।

অনেকে যা জানতে চান

এটা কি আসল?
হ্যাঁ। PromptCV.app একটি বাংলাদেশি CV বিল্ডার, আর একজন প্রফেশনাল CV রাইটার আমাদের প্ল্যাটফর্মেই আপনার CV বানিয়ে দেন। পে করার আগেই আপনি সেটা দেখতে পাবেন।
খরচ কত, আর টাকা কীভাবে দেব?
প্রথম দিকের গ্রাহকদের জন্য উদ্বোধনী দাম ৳149, স্লট শেষ হলে ৳299। CV দেখার পর bKash বা Nagad দিয়ে পে করবেন — তার আগে কোনো টাকা কাটা হবে না।
আমার CV কে লিখবেন?
একজন প্রফেশনাল CV রাইটার, আমাদের নিজেদের প্ল্যাটফর্মে। আপনি যা পাঠাবেন, তা দিয়েই তিনি CV লিখে সাজিয়ে দেবেন।
কী কী পাঠাতে হবে?
পুরনো CV থাকলে সেটাই যথেষ্ট। না থাকলে ফর্মে লিখে দিন: শিক্ষাগত যোগ্যতা আর রেজাল্ট, চাকরি বা ইন্টার্নশিপ, দক্ষতা, আর কোন চাকরি চান। মোটামুটি একটা তালিকা হলেই চলবে।
কতক্ষণ লাগবে?
ফর্ম পাঠানোর পর সাধারণত 24 ঘণ্টার মধ্যে।
পরে কি CV এডিট করতে পারব?
হ্যাঁ। CV থাকবে আপনার নিজের PromptCV.app অ্যাকাউন্টে, যেকোনো সময় এডিট করতে পারবেন — চাইলে AI-এর সাহায্যও নিতে পারবেন।
ডাউনলোডের পরে বানান ভুল চোখে পড়লে?
এডিটরে ঠিক করে আবার ডাউনলোড করুন। ঠিক এই কাজের জন্যই আপনার CV-র সাথে 3 বার ডাউনলোড থাকে।
সেলফ-সার্ভিস প্যাকের সাথে এর পার্থক্য কী?
সেলফ-সার্ভিস প্যাকগুলো (৳99-এ 1টি ক্লিন PDF থেকে শুরু) তাঁদের জন্য, যাঁরা নিজেই বিল্ডারে CV লিখবেন। এই সার্ভিসে CV-টা আমরাই লিখে দিই।
CV কি বাংলায় হবে?
আমরা CV লিখি ইংরেজিতে — বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি ইংরেজি CV-ই চায় — আর দিই PDF হিসেবে (Word ফাইল নেই)। কোনো সার্কুলারে বাংলা CV চাইলে কাজ শুরুর আগেই ফর্মে জানিয়ে দিন।